২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে সিরাজগঞ্জে যুবক আটক

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস সম্পর্কে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

এ অভিযোগে সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া বখতিয়ার আহমেদ (২২) এনায়েতপর থানার আবু সাঈদের ছেলে।

এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সম্পর্কে কুটক্তি করায় সদর থানার তথ্যের ভিত্তিতে বখতিয়ারকে আটক করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করেন বখতিয়ার।

বিষয়টি স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের নজরে এলে আব্দুল লতিফ বিশ্বাসের নাতি শহরের মালসাপাড়ার আবির বিশ্বাস সদর থানায় সোমবার সকালে লিখিত অভিযোগ দেন।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার দুপুরে এনায়েতপুর পুরাতন বাজার থেকে বখতিয়ারকে পুলিশ আটক করে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বখতিয়ারকে আনার জন্য পুলিশ পাঠানো হয়।