২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি ১৪ জনকে ফেরত দিল বিএসএফ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ১৪জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:54 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে রোববার বেলা ১২টার দিকে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এরা হলেন, কুষ্টিয়ার রিন্টু মিয়া (১৮),শরীফ হোসেন (৩০), নজরুল ইসলাম (২৮), ফেরদৌস আলি (২৬), জুয়েল হোসেন (১৯), আব্দুল ওহাব (৩২), যশোরের ইমান আলী (২৪), মুসলিম বেগম (২৬), নড়াইলের শিলা বেগম (২৫), আতিকুর রহমান (২২), তৌহিদুর রহমান (২৩), গোপালগঞ্জের দেবাশিষ রায় (২৩), জুয়েল হোসেন (১৯) এবং মাদারীপুরের রাবিনাথ বিশ্বাস (৫০)।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ ওদেরকে রোববার সকালে হরিদাসপুর এলাকা থেকে আটক করে। পরে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে।

ফেরত আসাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান রহিম।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, বিকেলে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।