গাজীপুরে ট্রাকচাপায় শিক্ষক নিহত
গাজীপুরে ট্রাকচাপায় এক শিক্ষক নিহত হয়েছেন।
নিহত মোক্তার হোসেন (৫৫) গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রের শিক্ষক ও কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকার বাসিন্দা।
শনিবার রাতে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি দাউদ বলেন, “রাত পৌণে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোক্তারের মৃত্যু হয়।”
মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
