২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

গাজীপরের কালিয়াকৈর উপজেলায় চোর সন্দেহে জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 02:03 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

কালিয়াকৈর থানার এসআই মো. সফিউল আলম জানান, বুধবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকার হাজি মোহাম্মদ আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সফিউল বলেন, ভোরে ওই যুবক মোহাম্মদ আলী সুপার মার্কেটের একটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর মালামাল চুরি করার সময় দোকানের মালিক দেখে ফেলেন।

এ সময় ওই যুবক পালানোর চেষ্টা করলে দোকান মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয় জনতার পিটুনিতে আহত হন ওই যুবক।

এরপর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানান পুলিশ সদস্য সফিউল।