২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াতের ৯ নারী কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ শহরে ‘সরকার বিরোধী গোপন বৈঠকের’ সময় জামায়াতের নয় নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

ঝিনাইদহের এএসপি গোপিনাথ কানজিলাল জানান, শনিবার দুপুরে শহরের ব্যাপারিপাড়ার মহসিন আলী নামে এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তার করে তাদের থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার নয়জন হলেন- সুমিয়া খাতুন (৪০), ফাতেমা খাতুন (২৬), জহুরা বানু (৫২), জোবাইদা বেগম (৪৫), শেফালী বেগম (২৭),  শারমিন (৩৮), রিনা খাতুন কবিতা (৩২), জলি খাতুন (২৭) এবং রোকেয়া খাতুন (৩৮)।

এরা ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দা।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সরকার বিরোধী কর্ম পরিকল্পনার একটি নোটবুক উদ্ধার করা হয়েছে বলে এএসপি কানজিলাল জানান।

তিনি বলেন, দুপুরে ব্যাপারিপাড়া এলাকায় মহসিন আলীর বাড়িতে জামায়াতের একদল নারী কর্মী সরকার বিরোধী গোপন বৈঠক করছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।