২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অডিটর’ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, আটক ১৫

বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ‘অডিটর’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 05:47 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, ওই ১৫ জনের কাছ থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে এক ঘণ্টার এই নিয়োগ পরীক্ষায় কয়েক হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন।

পরীক্ষা চলাকালে প্রশ্ন ফাঁসের অভিযোগ পেয়ে অভিযান শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ১৫ জনকে আটক করা হয় মাকসুদুল আলম জানান।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।