২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি প্রেসক্লাবে নতুন কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাবেদ ইকবাল আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক অবজারভার’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরদার আব্বাস।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক যুগভেরীর সৈয়দ নবীউল আলম দিপু, যুগ্ম-সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আসাদুজ্জামান নয়ন, কোষাধক্ষ পদে দৈনিক দিনকালের হেলাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে আলোকিত বাংলাদেশ’র আব্দুল্লাহ আল মনসুর নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিউ নেশনের ফয়জুল্লাহ ওয়াসিফ, দৈনিক ইনকিলাবের রিফাত আল মামুন এবং দৈনিক আমাদের সময়ের জিয়াউল ইসলাম।