২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘স্টার’ গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ইফতার

চট্টগ্রামে ‘স্টার’ গ্রাহকদের জন্য ইফতার মাহফিল আয়োজন করল গ্রামীণফোন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

শনিবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিলে স্টার গ্রাহকদের পাশাপাশি চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতিসহ গণ্যমাণ্য ব্যক্তিরা অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীণফোন চট্টগ্রাম অঞ্চল প্রধান শাহ্‌ মো. ইব্রাহিম আজাদ।

তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি গ্রামীণফোনের বিভিন্ন প্যাকেজের সুবিধা অবহিত করেন।