২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে ‘প্রতিপক্ষ দুদল ডাকাতের’ মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 03:54 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চাইল্যাতলী নয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল আলম ওরফে সোনাইয়া (৩৫) কালারমারছড়ার দক্ষিণ ঝাপুয়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।

ফরিদুল ডাকাত দলের একজন চিহ্নিত সদস্য। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, ডাকাতি ও অপহরণসহ ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি

পুলিশ কর্মকর্তা ফেরদৌস বলেন, “দুদল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদুল আলমকে উদ্ধার করে। তাকে চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

“এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।”

 লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।