২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুই ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বুধবার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পৃথক এ দুই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাকৃতরা হলেন, শাহপরীর দ্বীপ এলাকার কালা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫) ও শামলাপুর এলাকার রশিদ আহমদের ছেলে আজিজুল ইসলাম ওরফে পুতুইয়া (৪০)।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদ পেয়ে শাপপরীর দ্বীপ বাজার থেকে সেলিম এবং শামলাপুরের নিজ বাড়ী থেকে রশিদকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে রশিদ টেকনাফ থানার একটি মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি এবং আজিজুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানান তিনি।

রশিদ ও আজিজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।