২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

শিশু হত্যার মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লক্ষ্মীপুরের একটি আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তার হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগঞ্জ উপজেলার মধ্য বিঘা গ্রামের আব্দুর রহিমে ছেলে  আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসীম উদ্দিন জানান, একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা এবং একটি পৃথক ধারায় আরও পাঁচ বছর করে কারাদণ্ড দণ্ড দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের  ২৩ অগাস্ট পূর্ব বিরোধের জের ধরে রামগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের কালু মিয়ার ছেলে ও পূর্ব বিঘা আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র তুষারকে হত্যার পর ওই এলাকার একটি ঝিলে ফেলে রাখে আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম।

ঘটনার পরদিন নিহতের বাবা কালু মিয়া থানায় মামলা করেন।