২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সেনাপ্রধান আসছেন সোমবার

ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং দুই দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন বলে রোববার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার বিকাল ৫টায় ঢাকা পৌঁছাবেন দলবীর সিং। বিকালেই তিনি ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দুই দিনের এই সফরে ভারতের সেনাপ্রধানের চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে প্যারেড পরিদর্শনের কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের এক সপ্তাহ পরই বাংলাদেশ সফরে আসছেন দেশটির সেনাপ্রধান দলবির সিং।