২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন ৩ কাউন্সিলর

অনিয়মের অভিযোগ স্থগিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন ওয়ার্ডের তিনকেন্দ্রে পুনঃভোটের পর নির্বাচিত তিনজন কাউন্সিলর শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সচিবালয়ে রোববার স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক তাদের শপথ পড়ান।

গত ২৮ এপ্রিল ভোটের সময় অনিয়মের কারণে ৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর কেন্দ্র, ৩৪ নম্বর ওয়ার্ডের ৫৬৫ নম্বর কেন্দ্র এবং ৫৩ নম্বর ওয়ার্ডের ৮০৭ নম্বর কেন্দ্রের ফল স্থগিত করে নির্বাচন কমিশন।

গত ১১ মে এই তিন কেন্দ্রে পুনঃভোট হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে মো. সুলতান মিয়া, ২৪ নম্বরে মীর সমীর এবং ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নূর হোসেন বিজয়ী হন।

শপথ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, তিন জন কাউন্সিলরের শপথের মধ্য দিয়ে এই সিটিতে ৫৭ জন কাউন্সিল পরিপূর্ণ হল।

“শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে ঢাকাকে আধুনিক ও স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে চাই।”

আগামীতে একটি সুন্দুর ঢাকা সবাইকে উপহার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন নব-নির্বাচিত মেয়র খোকন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সচিব মালেক।

পুরনো খবর:

ঢাকা দক্ষিণের তিন কেন্দ্রে সোমবার পুনঃভোট