২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘নোট জালিয়াত চক্রের’ ৬ সদস্য আটক

ঢাকায় ‘জাল নোট তৈরি চক্রের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 02:15 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তবে গ্রেপ্তারদের নাম পরিচয় বা অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

মুনতাসিরুল ইসলাম বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।