নেত্রকোণায় আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার ৩
নেত্রকোণার পূর্বধলা উপজেলা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সরকার শাহরিয়ার আলম মিজান (৪৮), নাজমুল হক (৪২) ও রফিকুল ইসলাম (৩৬)।
পূর্বধলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার জারিয়া এলাকায় হেরোইন বিক্রির করা হচ্ছে- খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে, যাতে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
