গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, আহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে বক্তারপুর এলাকায় এই দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা কামাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈরের বক্তারপুর এলাকায় বালু ভর্তি একটি ট্রাক রেল লাইন অতিক্রম করছিল।
এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশের গর্তে ছিটকে পড়ে।
স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ঘটনার পর ইঞ্জিন পরীক্ষা করে ট্রেনটি আবার চালু করা হয়।
তবে এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলেও জানান তিনি।
