চুয়াডাঙ্গা শহরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চুয়াডাঙ্গা শহরের প্রধান বেশ কয়েকটি সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বর ও আশপাশের এলাকা এবং মাথাভাঙ্গা নদীর অপর পাড়ে দৌলাতদিয়াড় গ্রামে রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ও সোনিয়া হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি শহর ও শহরের আশপাশের রাস্তার দুইদিকে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়।
ওই নির্দেশনার পরও যারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেননি অভিযানে তাদের স্থাপনা ভেঙে দেওয়া হয়।
