২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রিমান্ডে সন্দেহভাজন দুই আইএস সদস্য

সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে আটক দুই জনকে আবারও দুই দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বুধবার ঢাকা মহানগর হাকিম এসএম আশিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

সন্দেহভাজন দুই আইএস সদস্য হলেন- আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০)।

এর আগে তাদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আমির হোসেন মোল্লা।

গত ২৫ মে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তাদের তিন দিনের রিমান্ড দেন।

২০১৫ সালের ২৪ মে উত্তরা পশ্চিম মডেল থানার ১৪ নম্বর সেক্টর থেকে আমিনুল ইসলাম বেগ এবং মোহাম্মদপুর লালমাটিয়া এলাকা থেকে একই দিন সাকিব বিন কামালকে আটক করে ডিবি।

আটকের পর তাদের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।