২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপূর্তের প্রকৌশলী পেটালেন সাংবাদিককে

নড়াইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর পিটুনির শিকার হয়েছেন এক সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার দুপুরে গণপূর্ত অধিদপ্তরে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মিরাজ খানকে লাঞ্ছিত করেন নির্বাহী প্রকৌশলী এবিএম জালাল উদ্দিন।

মিরাজ খান বলেন, লোহাগড়া উপজেলার ফায়ার স্টেশনের ভবন নির্মাণ সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য গণপূর্ত অধিদপ্তরের যান তিনি। এ সময় নির্বাহী প্রকৌশলী এবিএম জালাল উদ্দিন তাকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখেন।

বিষয়টি অন্য সাংবাদিকদের জানালে তারা ওই কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তাদের উপরও হামলা চালান তিনি।

সংবাদ পেয়ে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান মিরাজ।

নড়াইল গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী বিএম গোলাম কাজী বলেন, “একটি তুচ্ছ কারণে এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং বিষয়টি সমাধান হয়েছে।”

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, “সাংবাদিকদের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।”