২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগরে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

মেহেরপুরের সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 03:07 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দারিয়াপুর বিওপি কমান্ডার জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্তে এঘটনা ঘটে।

আটক খোয়াজ আলী (৩০) দারিয়াপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি কর্মকরর্তা জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে নিজের ক্ষেতে কাজ করছিলেন তিনি।

এ ঘটনায় বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

খোয়াজের স্ত্রী শাহান আরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষেতের স্যালো ইঞ্জিন চালু করার সময় বিএসএফ ক্যাম্পের জওয়ানরা বাংলাদেশ সীমান্তে ঢুকে তার স্বামীকে ধরে মারধর করে কাঁটাতারের বেড়ার ওপারে নিয়ে চলে যায়।