ধলেশ্বরী নদীতে যুবকের লাশ
মুন্সীগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ওই লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, মুক্তারপুর সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই যুবকে ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে সাদা গেঞ্জি ও লুঙ্গি ছিল বলে জানান তিনি।
