২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় যুবকের লাশ

চাঁদপুর শহরে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 12:57 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

চাঁদপুর সদর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মোশারফ হোসেন জানান, বুধবার সকালে যমুনা রোড এলাকায় নদীতে আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে এসআই মোশারফ জানান।