ময়মনসিংহে রাস্তার পাশে বস্তায় যুবকের লাশ
ময়মনসিংহ সদরের জেল রোড এলাকায় একটি বস্তার ভেতর অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ পেয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার এসআই আবুল কালাম জানান, জেল রোড এলাকায় রাস্তার পাশে প্লাস্টিকের বস্তায় মৃতদেহ দেখে স্থানীয়রা মঙ্গলবার সকালে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই কালাম বলেন, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে রাতে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা।
