২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ধান ব্যবসায়ী আটক

জয়পুরহাটে নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

আটক আব্দুর রশিদ (৫২) ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।

রোববার দুপুরে কালাই উপজেলার শমসিরা গ্রামের ধর্ষণের ঘটনায় তাকে আটক করে গ্রামবাসী।

কালাই থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। চিকিৎসার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, রোববার সমশিরা বাজারের পাশে ছাইফুল ইসলামের (কিনা) বাড়িতে ধান কিনতে আসে রশিদ। বৃষ্টির আশঙ্কায় রশিদকে ঘরে বসতে দিয়ে বাড়ির লোকজন রাস্তায় শুকোতে দেওয়া খড় তুলতে যায়।

এই সুযোগে ওই বাড়ির নয় বছরের শিশুকে কাছে পেয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা-মাসহ প্রতিবেশীরা রশিদকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয় এবং ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।