দোহারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আশরাফ ইউসুফপুর গ্রামের প্রয়াত রজব আলীর ছেলে। তিনি একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
দোহার থানার ওসি মো. মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে উপজেলার ইউসুফপুর এলাকা থেকে আশরাফকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
