২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সংঘর্ষে কিশোর নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের সম্পত্তি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে, আহত হয় অন্তত ২০ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গজিয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষে মোশারফ মিয়া (১৬) মারা যায়।

আহতদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোশারফের লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেলদুয়ার থানার ওসি মো. চাঁন মিয়া জানান, স্থানীয় একটি মসজিদের জায়গা জমি নিয়ে গজিয়াবাড়ি গ্রাম ও পাশের হিঙ্গানগর চরপাড়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ওসি।