২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঘের কর্মচারীর লাশ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলায় এক চিংড়ি ঘের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের হালিম মোড়লের চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. জুয়েল শাহ (২৮) মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের খুনিরখন্ড গ্রামের মো. শাহজাহান শাহের ছেলে। তিনি ওই ঘেরে কাজ করতেন।

উপজেলার বারুইপাড়া পুলিশ ফাঁড়ির  ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিত কুমার বসু জানান, ঘের মালিক হালিম মোড়লের কাছ থেকে খবর পেয়ে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। জুয়েলের শরীরে কোন আঘাতের চি‎হ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“জুয়েলকে হত্যা করা হয়েছে না কী পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না।”

হালিম মোড়ল বলেন, গত বুধবার ফকিরহাট উপজেলার শ্রমিকেরহাট থেকে জুয়েলকে ঘেরের কর্মচারী হিসেবে নিয়ে আসি। সেই থেকে চিংড়ি ঘেরের বাসায় থেকে মাছের খাবার দেওয়াসহ বিভিন্ন কাজ করছিল সে।

সোমবার পাশের ঘের মালিক ঘেরের পানিতে জুয়েলের লাশ ভাসতে দেখে আমাকে খবর দেয়।”