সুনামগঞ্জে জাল নোট উদ্ধার, আটক ৩
সুনামগঞ্জের জামালগঞ্জে চার লাখ টাকার জাল নোটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার লম্বাবাক গ্রাম থেকে আটকরা হলেন সফিকুল ইসলাম (৩৪), আব্দুর রহিম (৬৫) ও দেলোয়ার হোসেন (৫৫)। তারা লম্বাবাক গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় লম্বাবাক গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়।
তাদের কাছ থেকে পাঁচশ ও এক হাজার টাকা মূল্যমানের সাড়ে ৪ লাখ টাকার জাল নোট জব্দ করা হয় বলে তিনি জানান।
