২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘নাম বিভ্রাটে’ পলাতক আসামি গ্রেপ্তার 

পরোয়ানায় বাবার নামের ভুলের সুযোগ নিয়ে পাচঁ বছর ধরে পলাতক ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 08:06 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

রোববার ভোরে নগরীর কালামিয়া বাজার এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার মো. জসিম উদ্দিন (৩২) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কোতয়ালী থানার এক ছিনতাই মামলায় ২০০৯ সালের ২৪ নভেম্বর জসিম ও তার সহযোগী জাফরকে দুই বছর করে সাজা দেয় আদালত।

“আদালতের দেওয়া সাজার পরোয়ানায় জসিমের বাবার নাম নুরুল ইসলামের বদলে মৃত মো. জাফর উল্লেখ ছিল। এই সুযোগে সে এতদিন কৌশলে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়।”

ওসি মহসিন জানান, ভোররাতে তাকে গ্রেপ্তারের পর তার সহযোগী জাফরকে দিয়ে তাকে শনাক্ত করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।