পূর্ণ মন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ওবায়দুল কাদের
মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার ফেইসবুকে এক স্ট্যাটাস দিয়ে একথা জানিয়েছেন।
ভারতের সড়ক যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারীর আমন্ত্রণে চারদিনের সফরে ভারত গেছেন ওবায়দুল কাদের।
২০১১ সালের ২৮ নভেম্বর যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান ছাত্রলীগের সাবেক এই সভাপতি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যোগাযোগমন্ত্রী হন তিনি। মন্ত্রণালয়ের নতুন নামকরণের পর ওবায়দুল কাদের হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এর আগে শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
