২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হন অপর দুই আরোহী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইশ্বরদীর বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী (৩০) ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে।

আহত ইমরান হোসেন ও রোকন উদ্দিনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বিমান কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হাসান তার দুই বন্ধু ইমরান ও রোকনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে পাবনা শহরে যাচ্ছিলেন।

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে বিপরীতমুখী রাশেদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হাসান মারা যান। বাকি দুজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।