সিরাজগঞ্জে ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
মানবপাচারে জড়িত সন্দেহে সিরাজগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, বুধবার সদর উপজেলার দৌলতপুর বাজার থেকে কালু গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়।
গাজী উপজেলার দৌলতপুর গ্রামের আকব্বর আলীর ছেলে।
তার বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে সিরাজগঞ্জ ও কক্সবাজার থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
