২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিন উপকূলে ১১৬ মালয়েশিয়াগামী উদ্ধার

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে একটি ট্রলারসহ শতাধিক মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবহিনী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 08:25 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

মঙ্গলবার বিকালে সেন্টমার্টিন থেকে পাঁচ কিলোমিটার উত্তরে সাগরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

এদের অবৈধভাবে মালয়শিয়া পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার কাজী ফরিদুজ্জামান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিন উপকূলে একটি ট্রলার ভাসতে দেখে স্থানীয় জেলেরা।

তাদের দেওয়া সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবহিনী। পরে ট্রলারটি উদ্ধার করে টেকনাফে নিয়ে আসা হয়।

ট্রলারটির মালিক এক থাই নাগরিক এবং উদ্ধার হওয়া ১১৬ বাংলাদেশি সবাই অবৈধভাবে মালয়শিয়া যাচ্ছিল বলেও জানান কমান্ডার কাজী ফরিদুজ্জামান। 

মালয়েশিয়াগামী লোকজন নিয়ে আরও বেশকিছু ট্রলার বঙ্গোপসাগরে ভাসছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর।