২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতের টয়লেটে, যাত্রীর ব্যাগে ৩৮ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে পাওয়া গেছে ২৮৮টি সোনার বার; এক বিমানযাত্রীর কাছে পাওয়া গেছে আরও ৩৭টি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 08:54 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৭টার পর কাছাকাছি সময়ে সোনা উদ্ধারের ঘটনা দুটি ঘটে। 

“টয়লেটে সোনার বারগুলো ছিল পরিত্যক্ত অবস্থায়। আর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ ও দেহ তল্লাশি করে বাকিগুলো পাওয়া যায়।”

তিনি জানান, উদ্ধার সোনার মোট ওজন ৩৭.৯ কেজি; আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সেলিম রেজা বলেন, “অভিযান এখনো চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”