২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সাইফুল হক আরও এক বছর

রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 10:41 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ৪ জুন থেকে সাইফুলের মেয়াদ চুক্তির মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করেছে। এনিয়ে পঞ্চম দফায় এই কূটনীতিকের চুক্তির মেয়াদ বাড়ল।

২০০৯ সালের ২৯ এপ্রিল রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিতে নিয়োগ পান সাইফুল।

২০১১ সালের ৫ জুন, ২০১৩ সালের ৪ জুলাই এবং ২০১৪ সালের ২১ মে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

আলাদা আদেশে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসাবে বদলি করা হয়েছে।