২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের উমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মুন্সীগঞ্জের এএসপি মো. সামসুজ্জামান জানান, ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত সাত জনের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বাকি ৩ জনকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. এস এ শামিম জানান, মুমূর্ষু অবস্থায় আহত ৪

জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।