চট্টগ্রামে চুরি করতে গিয়ে ২ যুবক ধরা
চট্টগ্রামের কোতোয়ালি থানার জামালখান সড়কে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে চুরির চেষ্টাকালে দুই জন আটক হয়েছেন।
শুক্রবার বেলা ২টার দিকে স্থানীয় কয়েকজন তাদের আটক করে পুলিশে দেন। এসময় পিটুনিতে একজন আহত হয়।
এদের মধ্যে হৃদয় (২২) নামের একজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে পিটুনিতে আহত অন্য যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিটুনিতে ওই যুবক সজ্ঞাহীন হয়ে পড়েন। ক্যাজুয়ালটি বিভাগে তার চিকিৎসা চলছে।
কোতোয়ালি থানার এসআই সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালখানে র্যাংগস এর বিক্রয় কেন্দ্রে চুরির চেষ্টাকালে স্থানীয় কয়েকজন ওই দুই জনকে আটক করে।
