২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে ‘আটকে রেখে ধর্ষণ’

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সরাফত উল্লাহ জানান, সোমবার মেয়েটিকে নিয়ে যায় হাবিব হোসেন (২০) নামের এক যুবক ও তার কয়েকজন সহযোগী।

বৃহস্পতিবার সকালে উপজেলার কদমতলী এলাকা থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং হাবিব হোসেনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সরাফত উল্লাহ জানান, ঢাকার মানিকনগরের আবুল হোসেনের ছেলে হাবিব কদমতলীর হাসুর বাড়িতে ভাড়া থাকে।

সোমবার বিকালে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে হাবিবসহ কয়েকজন ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে ধর্ষণ করে।

সকালে ওই ছাত্রীকে উদ্ধার ও হাবিবকে আটক করা হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।