২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে পুলিশভ্যান খাদে, চালক নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সেতুর রেলিং ভেঙে পুলিশের একটি টহল ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত তিন পুলিশ সদস্য।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 10:04 AM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সানবান্ধা এলাকার সাগরদীঘি-গারোবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান।

নিহত গাড়িচালক রেজাউর করিম (৩৫) পুলিশের নায়েক ছিলেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।

আহত এসআই আবদুল ওয়াহাব এবং দুই কনস্টেবল মমিন ও মজনুকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ভোরের দিকে ওই সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পুলিশের ভ্যানটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নায়েক রেজাউর মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।