নওগাঁয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নওগাঁ সদর উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে শহর বাইপাস সড়কের গরু হাট মাঠে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
ওসি জাকিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরে পুলিশ গিয়ে সকাল ১০টার দিকে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পাশে বেশ কিছু ঘুমের বড়ি ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়।”
তিনি বলেন, অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবককে দুর্বৃত্তরা রাতের কোন সময় হত্যা করে লাশ ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
