২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে বাকৃবি ভিসির পদত্যাগ

শিক্ষকদের আন্দোলনের মুখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক পদত্যাগ করেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 12:15 AM

Updated : 22 Aug 2022, 12:03 PM

মঙ্গলবার রাতে উপাচার্য় রফিকুল নিজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পদত্যাগের কথা জানান।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

তার বিরুদ্ধে অবৈধ নিয়োগ এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে দুমাস ধরে আন্দোলনে রয়েছেন শিক্ষকরা।