২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসে পেট্রোল বোমা হামলা

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বগুড়ায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়েছে করেছে দুর্বৃত্তরা ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 11:41 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

মঙ্গলবার বিকালে সদরের দশটিকা এলাকায় এ হামলায় কেউ হতাহত হয়নি।

বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, বিকাল সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের মোলামগাড়ী থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ে বগুড়ায় আসছিল।

এ সময় দুর্বৃত্তরা দশটিকা এলাকায় বাসটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে।

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।