২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ঢাকা-সিলেট ফ্লাইট চালু

ঢাকা-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট যাত্রা শুরু করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 07:42 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

সোমবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিমানের অনেক উন্নতি হয়েছে। বিমান বহরে অনেক নতুন বিমান যুক্ত হয়েছে, অনেক বিমান লিজে আনা হয়েছে।

ভবিষ্যতে বিমান আরও ভালো সেবা দিতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন মুহিত।

বিশেষ অতিথির বক্তব্যে বেসমারিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমান সারাদেশে অভ্যন্তরীণ ৭টি রুটে ফ্লাইট চালু করেছে।

এছাড়া সিলেট-লন্ডন কার্গো সার্ভিস শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।

রাশেদ খান মেনন বলেন, ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য জাতীয় পর্যায়ে একটি কমিটিও গঠন করা হয়।

সারা দেশে ১০ লাখ পর্যটক টানার টার্গেট সরকারের রয়েছে। এক্ষেত্রে সিলেট সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেনন।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদ উস সামাদ চৌধুরী ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন বক্তব্য রাখেন।

বিমানের গ্রাউন্স সার্ভিস কর্মকর্তা আজিজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক সোয়েব আহমদ নিজাম।