২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় বাড়ির ছাদ থেকে পড়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

নিহতের নাম রিয়াজ উদ্দিন আহমেদ (২৮)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তার বাবার নাম ফরিদ উদ্দিন চৌধুরী।

রোববার বেলা ৩টার দিকে কুমিরার ঘোড়ামাড়া পাক্কা মসজিদ এলাকায় বাড়ির ছাদ থেকে রিয়াজ পড়ে যান বলে পুলিশ জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, বিকাল ৪টার দিকে রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা হয়। বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।