২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার সকালে উপজেলার ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম হাওলাদার (৪০) রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান শেখ জানান, সকাল ১০ টার সময় ঢাকাগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১৬৬১) সঙ্গে নরসিংদীগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই রফিকুল নিহত হন। আহত হয় প্রাইভেটকারের আরো চার আরোহী এবং ‍দুই বাসযাত্রী।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান।