২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

গোবিন্দগঞ্জ মহাসড়ক থানার সার্জেন্ট জুলহাস হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার বালুয়া তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম (৩৫) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের রজ্জব আলীর ছেলে।

সার্জেন্ট জুলহাস বলেন, রংপুর থেকে বগুড়াগামী একটি ময়দাবোঝাই ট্রাক বালুয়া তালতলা এলাকায় বিপরীতমুখী ওই রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।