২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শীর্ষ সন্ত্রাসী ‘দাদা ভাই’ গ্রেপ্তার

ফেনীর হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

সোমবার রাতে শহরের একাডেমী এলাকা থেকে বাবুল মিয়া ওরফে দাদা ভাইকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে একাডেমী এলাকা থেকে বাবুল মিয়া ওরফে দাদা ভাইকে গ্রেপ্তার করা হয়।

বাবুল পৌরসভার বিরিঞ্চি এলাকার ত্রাস। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক দ্রব্যসহ অন্তত ৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।

তিনি পুলিশের তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলেও তিনি জানান।