কক্সবাজারে হাতির পদপিষ্ট হয়ে শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাতির পায়ের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন (৪) হারবাং ইউনিয়নের কালাচান্দের বাপেরঘোনা এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, শনিবার বেলা ১১টার দিকে হারবাং ইউনিয়নের কালাচান্দের বাপেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার বাড়ির উঠানে খেলার সময় একটি হাতি এসে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় বলে জানান তিনি।
