২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৪ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে চাঁদপুরে ১৪ জেলেকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 03:53 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

সোমবার চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদ মোল্লা এ সাজা দেন।

চাঁদপুর সদর নৌ-পুলিশের এসআই মো. মোশারফ হোসেন জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নৌ-পুলিশ ১৪ জেলেকে আটক করে।

এর মধ্যে পাঁচ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড, এক জেলেকে পাঁচদিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং আট জেলেকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডিত জেলেরা হলেন- মো. খলিল (২৫), মো. মঞ্জু (২৩), মো. রাকিব (১৮), মো. ফিরোজ (৩৫), মো. সেলিম (২০), মো. হানিফ (২৭), মো. সবুজ (২৮), মো. গিয়াসউদ্দিন (৩২), ছিদ্দিক আলী (৫৫). সেকুল ইসলাম (৪০), সাজেদ আলী (৪০), মো. বাদশা (৪৫), আব্দুল কাদের (৬৫) ও আনু তালুকদার (৪০)। এদের সবার বাড়ি চাঁদপুরের বিভিন্ন এলাকায়।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল এ দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।