২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশার কয়েল থেকে ঘরে আগুন, একজন জীবন্ত দগ্ধ

চট্টগ্রামের বাকলিয়ায় মধ্যরাতে মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 11:37 AM

Updated : 22 Aug 2022, 11:58 AM

রোববার রাত সাড়ে ১২টার দিকে মিয়াখাননগর বালুর মাঠের কাছে এ ঘটনায় ৬০টি কাঁচাঘর পুড়ে গেছে বলে চট্টগ্রাম ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানান।

নিহত নূর মোহাম্মদ (৫৫) পুড়ে যাওয়া ঘরগুলোর একটিতে ভাড়া থাকতেন।

প্রহ্লাদ সিংহ জানান, মশার কয়েল থেকে একটি ঘরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। নন্দনকানন, চন্দনপুরা ও লামারবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দীর্ঘসময় চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নেভায়।

আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা।